ফরিদপুর ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাংগায় মোটরসাইকেলের শোডাউন এম পি বাবুলের ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান

ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে আদালতের রায় ও ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে। আদালতের নির্দেশনায় ঢাকঢোল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝে পেয়েছেন মো. আক্কাস বিশ্বাস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ডোমরাকান্দি এলাকায় আদালতের এ কার্যক্রম পরিচালিত হয়।
ফরিদপুরের সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মো. সালাউদ্দিনের দেওয়া রায় ও ডিক্রি অনুযায়ী অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির জমি পরিমাপ করেন। পরে আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম নির্ধারিত সীমানা অনুযায়ী আক্কাস বিশ্বাসকে জমির দখল বুঝিয়ে দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের পর ডিক্রিধারীকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম বলেন, দেওয়ানি জারি মামলার ডিক্রি বাস্তবায়নে আদালতের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণভাবে আদালতের আদেশ কার্যকর করা হয়।
দীর্ঘ আইনি লড়াই শেষে জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন আক্কাস বিশ্বাস। তিনি বলেন, বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরেছেন। অবশেষে আদালতের মাধ্যমে নিজের জমির অধিকার ফিরে পেয়েছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
আদালতের নথি সূত্রে জানা যায়, দেওয়ানি জারি মামলা নম্বর ১৪/২০২২-এর রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে জমির দখল হস্তান্তরের এ কার্যক্রম পরিচালিত হয়। ঢাকঢোল বাজিয়ে জমির দখল বুঝে পাওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস

Update Time : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬