ফরিদপুর ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ভুষণা – লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ “মিট দ্যা ডিসি”মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

716

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয়বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ভুষণা – লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

Update Time : ০৪:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬