ফরিদপুর ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে ————হেলেন জেরিন খান .এম.পি কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত মধুখালীতে সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত মধুখালীতে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মধুখালীতে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে হৃদয় দাস এখন মোঃ জায়েদ মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারি কমিশনার ভূমি প্রতিক দত্ত   সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের  মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই মধুখালীতে ডিবি হেফাজতে চিকিৎসাধীণ অবস্থায় নিহত ছাত্রলীগ কর্মী  প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

560

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয়বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে ————হেলেন জেরিন খান .এম.পি

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

Update Time : ০৪:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬