ফরিদপুর ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

‘২ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে’

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১০৬ Time View
119
এম কণ্ঠ প্রতিবেদক:

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, “এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। আগামী দুই দিনের মধ্যে এটি সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সিএনজি স্টেশনগুলোর বর্তমান সংকটও সাময়িক এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

আজ বুধবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, একটি এফএসআরইউতে (এলএনজির ভাসমান টার্মিনাল) যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব সিএনজি স্টেশনগুলোতেও পড়েছে, ফলে কিছু এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

যুগ্ম সচিব জানান, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে দৈনিক সরবরাহ করা সম্ভব হয় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে দীর্ঘদিন ধরেই চাহিদা ও সরবরাহের মধ্যে একটি ঘাটতি রয়েছে।

‘দেশে দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতে অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে’-উল্লেখ করেন তিনি।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

‘২ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে’

Update Time : ০৮:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬