ফরিদপুর ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৪০ Time View
258

বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ
বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বাইজিদ আহমেদ শাহেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা। এ সময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬