ফরিদপুর ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তেজপাতা দিয়েই দূর হবে ঘরের ভ্যাপসা গন্ধ বৃষ্টির প্রভাব নিত্যবাজারে: মাছ, মুরগি ও ডিমের সাথে লাগামছাড়া সবজির বাজার ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল সুগার মিলগুলো সারা বছর চালু রাখার চিন্তা করছে সরকার: রিজভী চলতি বছরের সাত মাসে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজারের বেশি ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না হাসিনা: ভারত সরকার সাটুরিয়ায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ডোবায় ভারতীয় আন্দোলনের নতুন মোড়, এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ‘ককরোচ’ পার্টির

সুগার মিলগুলো সারা বছর চালু রাখার চিন্তা করছে সরকার: রিজভী

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪ Time View
নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী আজ শুক্রবার বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে বললেন, “দেশের সুগার মিলগুলো বছরে কয়েক মাসের বেশি চালু থাকে না। এসব মিলকে সারা বছর উৎপাদনশীল করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।”

রুহুল কবীর রিজভী বলেন, সুগার মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদনের ওপর নির্ভর না করে বিভিন্ন বাই-প্রোডাক্ট তৈরির পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে মিলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখার পাশাপাশি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

‘বিসিকের সম্প্রসারণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে’-উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব

সুগার মিলগুলো সারা বছর চালু রাখার চিন্তা করছে সরকার: রিজভী

Update Time : ১০:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬