ফরিদপুর ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে ডুমাইন ইউনিয়নকে ৫-১হারিয়ে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ মধুখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১ মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা

উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে ডুমাইন ইউনিয়নকে ৫-১হারিয়ে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ

46

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ডুমাইন ইউনিয়নকে ৫-১ গোলে পরাজিত করে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ফাইনাল ম্যাচে ডুমাইন ইউনিয়ন একাদশকে পরাজিত করে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোমাঞ্চকর এ ম্যাচ উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরে

উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে ডুমাইন ইউনিয়নকে ৫-১হারিয়ে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ

Update Time : ১০:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬