ফরিদপুর ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

ভলিবলে চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট শিক্ষা থানা

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৪৫৯ Time View
1408

নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী ‘ঢাকা জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ শেষ হয়েছে। এতে বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা ভলিবল দল। তবে রমনা শিক্ষা থানা বালিকা ভলিবল দল ও নবাবগঞ্জ উপজেলা বালক ভলিবল দল রানার্সআপ হয়েছে।

আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহাবুব-উল-আলম বলেন, তারুণ্যের সঠিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের যুব সমাজকে শুধু শিক্ষায় নয়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এই উৎসব তরুণদের মাঝে দেশপ্রেম ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

এছাড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা পুরস্কার বিতরণে সঞ্চালনা করেন।

এর আগে গত ৩০ অক্টোবর ‌‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ প্রতিপাদ্য নিয়ে গুলিস্তানের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ঢাকা জেলার ৫টি উপজেলা ও মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

ভলিবলে চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট শিক্ষা থানা

Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫