ফরিদপুর ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

997

মফিজুর রহমান মুবিন:

ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে বাৎসরিক যুব মতুয়া ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের অঙ্গীকার— বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে। আপনারা নির্ভয়ে এদেশে থাকবেন, এ দেশ আপনাদের-আমাদের সবার। কাউকেই ভারত চলে যেতে হবে না।”
তিনি আরও বলেন,“শেখ হাসিনা আপনাদের রেখে তার আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছেন, আপনাদের কথা ভাবেননি। কিন্তু আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।” অনুষ্ঠান শেষে খন্দকার নাসিরুল ইসলাম মতুয়া যুব উৎসবের সফল আয়োজনের জন্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। তাঁর এই উদ্যোগে উপস্থিত ভক্ত ও সংগঠকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নিশিকান্ত মণ্ডল এবং সভাপতিত্ব করেন শংকর মণ্ডল। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে আগত ২৫টি মতুয়া দল ব্যান্ড পার্টি বাজিয়ে বর্ণিল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রতি বছর বাংলা আশ্বিন মাসে কলাইকান্দা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে এই ধর্মীয় উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী,সদস্য সচিব মিহির কুমার বাবলু, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, পৌর বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মতুয়া ভক্তবৃন্দ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

Update Time : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫