ফরিদপুর ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতে — খন্দকার নাসিরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৬৪৭ Time View
1370

মফিজুর রহমান মুবিন :

ফরিদপুরের মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্টের আগে অনেকেই মিছিল-মিটিংয়ে অংশ নেননি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই পুরাতন নেতাকর্মীরাও কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন। এতে কোনো সমস্যা নেই। তবে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি কমিটিতেই যারা স্বৈরাচার সরকারের আমলে গত ১৭ বছরে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, হামলা-মামলার শিকার হয়েছেন— বর্তমান কমিটিতে তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতে — খন্দকার নাসিরুল ইসলাম

Update Time : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫