ফরিদপুর ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৬৩৭ Time View
1016

মফিজুর রহমান মুবিন –

সারা দেশের মতো ফরিদপুরের মধুখালী উপজেলাতেও আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাটি চলবে দুপুর ১টা পর্যন্ত।

মধুখালী উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৪০০ জন, দাখিল ৩০০ জন, ভোকেশনাল ২৯১ জন এবং বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরীক্ষার্থী ৮৫ জন।

পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৩টি, দাখিলের জন্য ১টি, ভোকেশনালের জন্য ১টি এবং বাউবির জন্য ১টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।

পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্তানের সাফল্য কামনায় অনেকে সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল জানান, “এ বছর আমাদের উপজেলায় মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য ৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করেছি। আশা করি, পরীক্ষার্থীরা সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্র পরিচালনাকারী সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী

Update Time : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫