ফরিদপুর ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কূটনীতিকদের অভ্যর্থনা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৮৩৫ Time View
1314
মেহেদী হোসেন পলাশ
কাতার প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কাতার।
গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৮টায় দোহা শেরাটন হোটেল সালোয়া হলে অনুষ্ঠানটি শুরু হয়।
শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি অব মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রী গানেম বিন শাহীন বিন গানিম আল গানিম।
এছারা একশটির বেশি দেশের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন।
 বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এরপর কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অনুষ্ঠানের অতিথিদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন এবং  অতিথিদের সাথে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। তবে এইবার পবিত্র মাহে রমজান ও ঈদের কারণে  ৯ এপ্রিল দিবসটি এমন করেছে বাংলাদেশ দূতাবাস।
Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কূটনীতিকদের অভ্যর্থনা

Update Time : ০৫:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫