ফরিদপুর ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

‘স্বৈরাচারের দোসররা সংকট সৃষ্টির চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব’

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৮৩৭ Time View
324
মধুখালী কণ্ঠ ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংস্কারের যে কাজ চলছে, এটা দ্রুততর করা। সেই সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা। জনগণের সঙ্কটগুলো দ্রুত নিরসন করা। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা। আর আমরা আলোচনা করেছি যে, পতিত স্বৈরাচারের দোসররা কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কটের অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানানা কৌশলে এবং নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট সৃষ্টির চেষ্টা করছেন। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার।

তিনি বলেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি পেশার সংগঠন, ছাত্র-যুবকসহ সব সংগঠন, সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনভাবে দেশে নতুন করে কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে না পারে, এব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

‘স্বৈরাচারের দোসররা সংকট সৃষ্টির চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব’

Update Time : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪