ফরিদপুর ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১০৬৭ Time View
532

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব  মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকায় তা প্রকাশ পায়।

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ নিজপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি দেশের বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন শেষে ২০২৩ সালের পহেলা মার্চে মধুখালী উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদরে শিক্ষা অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন। উবর্ধতন কর্তৃপক্ষের দেয়া সরকারি দ্বায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন। তিনি জানান, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি শিক্ষার মানউন্নয়নে আরও সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করে ববিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

Update Time : ০৮:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪