ফরিদপুর ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১০৮০ Time View
451
ক্রীড়া প্রতিবেদক :

মেয়েদের সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার তাদের পেছনে ফেলে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। এবারও গ্রুপ পর্বে সেই ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবেন মেয়েরা।তবে এবার ভারত আরো শক্তিশালী হয়ে এসেছে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। তাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই-এমনটাই বলছেন দলের মিডফিল্ডার মুনকি আক্তার।মুনকি, সাগরিকাদের মতো নতুন যারা এসেছেন তাদেরও প্রস্তুত থাকতে হচ্ছে। কখন কোচ নামিয়ে দেন সে জন্য। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি চাপ কাজ করছে কি না, প্রশ্নের জবাবে মুনকি বলেন, ‘চাপ কাজ করবে কেন? আপুরা খেলে আসছে (ভারতের বিপক্ষে), আমরা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছি, আপুরা আমাদের বলেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভারত আহামরি দল নয়, আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। ভয়ের কিছু নেই।

ভারতের বিপক্ষে কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা যেতে পারে। আজ কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনে তেমন আভাসই পাওয়া গেছে। কোচ পিটার বাটলার শিষ্যদের ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন। এ নিয়ে মুনকি বলেন, ‘কোচ বলেছেন, আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে, অনুশীলনে যা করিয়েছে, সেভাবেই খেলব আর পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলিয়েছে, সেখানে কয়েকজন বদল হবে, সিনিয়র আপুরা আছে।

কোচ বলছেন যে তোমাদের খেলাটা খেলবে, নির্ভার থেকে খেলবে, গোল পেয়ে যাবে।

আমরা এসেছিই ট্রফি জয়ের জন্য। বাংলাদেশের জন্য খেলতে এসেছি। জয়ের জন্যই এসেছি, (ভারতের বিপক্ষে) জয়ের জন্যেই মাঠে নামব। আমরা হারতে চাই না। জিততে চাই।’

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

Update Time : ১০:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪