ফরিদপুর ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পুনম ধিলনের সঙ্গে বাংলাদেশের তানভীর শাহিন

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৯৫৩ Time View
1353
বিনোদন প্রতিবেদক :

‘সখি রে’ নামে একটা গান দিয়ে সংগীত জগতে সুনাম কুড়ান কন্ঠশিল্পী তানভীর শাহিন। এখন তিনি ব্যস্ত নিজের সাউন্ড কোম্পানি নিয়ে। যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে রেকর্ড সংখ্যক স্টেজ শো করেছেন এই সঙ্গীতশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা কমিউনিটির যেকোনো আন্তর্জাতিক মানের কনসার্টেই তানভীর শাহিনের কোম্পানি থ্রি এম স্টুডিও কাজ করছে।তবে আগামী মাসে একটি বিশেষ শোতে অংশ নিতে যাচ্ছেন এই নিভৃতচারী কন্ঠশিল্পী। বলিউড তারকাদের সঙ্গে একই স্টেজে পারফর্ম করবেন তানভীর শাহিন। সাউথ আমেরিকার গায়ানাতে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হবে।৩০ নভেম্বর দিনব্যাপী এই অনুষ্ঠানের শিরোনাম ‘বলিউড মেগাশো’। যেখানে একমাত্র বাংলাদেশী কন্ঠশিল্পী হিসেবে পারফর্ম করবেন তানভীর শাহিন। বলিউড তারকাদের ভেতরে পুনম ধিলন ও গোলমাল হিরো আফতাব শিবদাসানি পারফর্ম করবেন।

এ প্রসঙ্গে তানভীর শাহিন বলেন,‘গায়ানাতে আমি এর আগেও পারফর্ম করেছি।

ওখানে আমার বেশ কিছু ভক্ত শ্রোতা দর্শক তৈরি হয়েছে। যেকারনে ওদের এত বৃহৎ একটি আয়োজনে আমাকে পারফর্ম করার জন্য আমন্ত্রন জানিয়েছে। আমি মনে করি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবেই সেখানে আমি অংশ নিচ্ছি। তবে এ ধরণের শোতে পারফর্ম করলে একধরণের প্রতিযোগিতাও অনুভব করি। তবে আয়োজনটি যেহেতু বড়।বিশাল স্টেডিয়ামে শোটি অনুষ্ঠিত হয়। তাই সেই পারফর্মেন্সের জন্য নিয়মিত প্র্যাকটিস চলছে এখন।’

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

পুনম ধিলনের সঙ্গে বাংলাদেশের তানভীর শাহিন

Update Time : ১০:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪