ফরিদপুর ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৯০৯ Time View
276

কণ্ঠ ডেস্ক :

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ছাদখোলা বাসে বাফুফের পথে সাবিনা-ঋতুপর্ণারা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় তাদের বহনকারী বাসটি। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সাবিনা-ঋতুপর্ণারা।

নেপাল থেকে দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।

এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরছে মেয়েরা। সকাল থেকেই তাই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।

এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা সে উদযাপন করেছেবান সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এবারও সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।

এদিকে, চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে ছাদ খোলা বাসের আয়োজন করলেও সেই বাসে অবশ্য চড়বেন না দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া কোচ পিটার বাটলার। তিন মাসের বেতন বাকি থাকার কথা জানিয়েছিলেন এই কোচ। তবে ছাদখোলা বাসে না ওঠার পেছনের কারণ হিসেবে বলেছেন, মেয়েরা উপভোগ করুক। এটাই সময়। ঢাকায় গিয়ে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার কাজ আছে অনেক।

ইংল্যান্ডে যাওয়ার কারণও জানিয়েছেন, কিছুদিন আগে আমার নাতি জন্ম নিয়েছে। তাকে দেখিনি। দেখতেই ইংল্যান্ডে যাচ্ছি কিছুদিনের জন্য। শিগগিরই আবার ফিরে আসব।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

Update Time : ১১:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪