ফরিদপুর ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১৪২৮ Time View
818

ইসরাইলের ভূখন্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমনটি জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ সময় ইসরাইলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আগেই বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়। এর আগে ইরান ইসরাইলে যেকোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

এর আগে, হোয়াইট হাউজের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একইসঙ্গে এ ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করে ওয়াশিংটন। 

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইসরাইল- এমন ঘোষণা দেয়ার পর এই হামলার ঘোষণা দেয় তেহরান। ইসরাইলের হামলায় গত সপ্তাহে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।
হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ইরান ইসরাইলের বিরুদ্ধে অতিসত্বর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।’
আমরা এই সম্ভাব্য হামলার বিরুদ্ধে সক্রিয়ভাবে ইসরাইলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি’, বলেন ওই মার্কিন কর্মকর্তা। 
একই সঙ্গে মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের সরাসরি সামরিক হামলা তেহরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।’

ইরান এর আগে ঘোষণা দিয়েছিল যে, নাসরুল্লাহ হত্যা ইসরাইলের জন্য ‘ধ্বংস’ ডেকে আনবে। 
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের এমন কোন জায়গা নেই যেখানে ইসরাইল পৌঁছাতে পারবে না।’
Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

Update Time : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪