ফরিদপুর ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

আমড়া খেলে যেসব উপকার পাবেন

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১৮৭২ Time View
1248

আমাদের দেশে এক এক মৌসুমে এক এক ফল পাওয়া যায়। এর মধ্যে অতিপরিচিত একটি ফল হলো আমড়া। মিনারেল ও ভিটামিনে ভরপুর এই ফলটি মুখরোচক ও সুস্বাধু। টক-মিষ্টি জাতীয় এ ফলটি কাঁচা ছাড়াও আচার, চাটনি, জ্যামসহ বিভিন্ন উপায়ে খাওয়া যায়।

আমড়ায় আছে ক্যালসিয়াম, আঁশ, আয়রন, ভিটামিন সি-সহ আরও অনেক উপকারী উপাদান। এছাড়াও আমড়া গাছের বিভিন্ন অংশে আছে অনেক ঔষধি গুণাগুণ। যা ডায়রিয়া, কানের ব্যথা, ক্ষতসহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়।

আমড়া’র স্বাস্থ্য উপকারিতা

হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে: আমড়াতে আছে প্রচূর পরিমাণে আয়রন। যা আমাদের শরীরে হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন উৎপাদনে সহায়তা করে। এর ফলে শরীরে অক্সিজেন পরিবহণ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও  শরীরের রক্তাস্বল্পতা এবং অন্যান্য রক্তের সমস্যা প্রতিরোধে আমড়া অনেক উপকারী।

হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক: আমড়ায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। এই ফলটি হজমশক্তি বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে।। এছাড়াও গ্যাস, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে আমড়া। নিয়মিত খাবারের পর এই ফলটি খাওয়ার অভ্যাস দূর করতে পারে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি।

ভিটামিন সি’র ভালো উৎস: আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ফলে এটি হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণসহ নানান রোগ নিরাময়ে ভূমিকা রাখে। আমড়াতে থাকা ভিটামিন সি মানুষের দেহের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এটি ত্বকের উজ্জ্বলতা, দৃঢ়তা বজায় রাখতে উপকারী।

হাড়কে মজবুত করে: আমড়াতে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। নিয়মিত আমড়া খেলে তা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। এটি হাড়ের যে কোনো রোগ দূর করে হাড়কে শক্তিশালী রাখতে সহায়তা করে ।

পেশিশক্তি বৃদ্ধি করে: আমড়াতে থিয়ামিন নামের একটি উপাদান পাওয়া রয়েছে, যেটি মানুষের শরীরে পেশি সংকোচন ও স্নায়ু সংকেত সঞ্চালনে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: আমড়াতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যাল রয়েছে। এ উপাদানগুলো আমাদের স্ট্রেসের প্রভাব কমাতে সহায়তা করে।

এছাড়াও আমড়া বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এর উপাদান সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। ব্রণের প্রকোপ কমিয়ে ত্বকের সৌন্দর্য বাড়ায়। আমড়াতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে।

Tag :
About Author Information

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

আমড়া খেলে যেসব উপকার পাবেন

Update Time : ০৫:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪