ফরিদপুর ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মধুখালীতে সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার, মোবাইল কোর্টে দুই মাদক কারবারিকে কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৩৪৬ Time View
913

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩ জুলাই) রাত ৯টার দিকে মধুখালী পৌরসভার মরিচ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও মো. ফজলে রাব্বি। অভিযান চলাকালে মরিচ বাজারে অবস্থিত আরাধন সরকার নামক এক ব্যক্তির সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় সেলুন মালিক ও মাদক বিক্রেতা আরাধন সরকার (৩০), মাদক সেবনকারী মো. রাসেল মোল্লা (২৬), এবং মাদক বিক্রেতা অসীমা দাস (৪৫)–তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা সবাই মধুখালী পৌর এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৩জনের মধ্যে আরাধন সরকার (৩০) কে নিজ সেলুনে মদ রাখার দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা ও মাদকসেবি মো. রাসেল মোল্যাকে নিজ হেফাজতে গাঁজা রাখায় ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়। অপর মাদক ব্যবসায়ী অসীমার বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেটদ্বয় সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মধুখালীসহ ফরিদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মধুখালীতে সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার, মোবাইল কোর্টে দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মধুখালীতে সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার, মোবাইল কোর্টে দুই মাদক কারবারিকে কারাদণ্ড

Update Time : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫