ফরিদপুর ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মধুখালীতে সেনা কর্মকর্তা পরিচয়ে ভুয়া ‘মেজর’ আটক

904

মফিজুর রহমান মুবিন :
ফরিদপুরে মধুখালীতে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে আপন খান (৩১) নামের এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো র্যাব সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মাহমুদা খাতুন (৩০) জানান, দঅঢ়ড়হ কযধহ” নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে আপনের সঙ্গে তার পরিচয় হয়। আইডিতে সেনাবাহিনীর পোশাকে ছবি ও মেজর পদবির বিস্তারিত তথ্য থাকায় তিনি সরল বিশ্বাসে তাকে বিশ্বাস করেন। বন্ধুত্বের এক পর্যায়ে ‘আপন খান’ জমি কেনার কথা বলে আর্থিক সহযোগিতা চান। মাহমুদা বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে তাকে মোট ৯০,০০০ টাকা পাঠান।
পরে আরও ২ লাখ টাকা চাইলে তার সন্দেহ হয়। বিষয়টি তিনি সরাসরি ফরিদপুর সেনা ক্যাম্পে গিয়ে জানালে সেনা কর্মকর্তারা তাকে মধুখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। ৭ এপ্রিল থানায় জিডি করার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুর সেনা ক্যাম্পের মেজর সোহেল এবং কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ১৭ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের জনতার মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আপন খানকে আটক করা হয়। আটককালে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি সামান্য আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কোতোয়ালী থানায় নেওয়া হয়।
পরে মধুখালী থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্তের দেহ তল্লাশিতে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাংক ব্যাজসহ পোশাক পরিহিত ছবি, র্যাবের মনোগ্রামে তৈরি একটি ভুয়া আইডি কার্ড, তিনটি ডাচ—বাংলা ব্যাংকের এটিএম কার্ড, দুটি মোবাইল ফোন এবং নগদ ৮,৫০০ টাকা উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “সেনাবাহিনীর মেজর পরিচয়ধারী ওই প্রতারককে সেনাবাহিনী ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে আটক করে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার ( ১৮এপ্রিল) তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মধুখালীতে সেনা কর্মকর্তা পরিচয়ে ভুয়া ‘মেজর’ আটক

Update Time : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫