ফরিদপুর ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে অভিযানকালে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, গুরুত্বর আহত ৩ সদস্য

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১১৩২ Time View
846

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়াড় আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাত ১১ টার দিকে ৩ জন সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে আনা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক (এস আই) জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলাম (৪০)। এছাড়া আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

ফরিদপুর মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে কারও গুরুত্বর আঘাত নেই, সকলেই আশঙ্কামুক্ত।

খবর পেয়ে রাত ১২ টার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুইজনকে মাদক সহ আটক করা হয়। তখন জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়। এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের স্বাক্ষির জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। সে আসার আগেই মাদক ব্যবসায়ীরা ও জুয়াড়িরা সহ স্থানীয়রা মিলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তিনজন গুরুত্বর আহত হন এবং অন্যরা কমবেশি আহত হয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এছাড়া মাদকসহ দুইজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাজারের একটি দোকানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তাস খেলা হয়। সেখানে মাদকেরও রমরমা ব্যবসা হয়। এছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গা নিয়মিত জুয়ার আসর বসে থাকে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে অভিযানকালে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, গুরুত্বর আহত ৩ সদস্য

Update Time : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫