ফরিদপুর ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মেলা ও আলোচনা সভা মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১ মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোন্দারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মধুখালীতে নতুন বইয়ের সুগন্ধে ভরপুর স্কুল মাঠ।। ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন, বিচার ও সুরক্ষা নিশ্চিতের দাবি মহিলা পরিষদের মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস মধুখালীতে পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরের মধুখালী চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলার পাশে গড়ে ওঠা একটি কার্বন ও একটি সিসা ফ্যাক্টরির বিষাক্ত ধোঁয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে পুরো জনপদ। রাতের আঁধারে বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে মহিশালা ও বেড়াদির বিস্তীর্ণ মাঠের ফসল। অবর্ণনীয় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে অবুঝ শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ। এমনকি প্রাণ হারাচ্ছে নিরীহ গবাদিপশুও; এরই মধ্যে প্রায় ৩০টি গরু মারা যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদ জানাতে মানববন্ধনের ডাক দিলেও প্রভাবশালীদের দাপটে তা ভেস্তে যাচ্ছে—এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিশালা মাঠের বুক চিরে গড়ে উঠেছে ‘ব্যাটারি প্রসেসিং ইন্ডাস্ট্রি’ নামের একটি সিসা কারখানা এবং ‘গোল্ডেন কার্বন ফ্যাক্টরি’ নামের আরেকটি কারখানা। স্থানীয় হিরু মুন্সী এই দুটি কারখানার মালিক। অভিযোগ রয়েছে, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কারখানা দুটি চালানো হচ্ছে। দিন-রাত সমানতালে বিষাক্ত ধোঁয়া উগরে দিচ্ছে এই দুই প্রতিষ্ঠান। সিসা কারখানায় পুরনো ব্যাটারি গলানোর জন্য তিনটি চুল্লি বসানো হয়েছে, যেখানে প্রায় ২০ জন শ্রমিক কাজ করেন। গাইবান্ধা জেলার আব্দুর রহমান কারখানাটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। রাত নামলেই চুল্লিতে আগুন জ্বালিয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হয়, আর তখনই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কৃষকদের কান্না—এই বিষাক্ত ধোঁয়ায় মাঠের সোনালী ধানের শীষ আজ চিটায় পরিণত হয়েছে। রাত হলেই শিশু ও বয়স্কদের ঘুম কেড়ে নিচ্ছে তীব্র শ্বাসকষ্ট।
​মহিশালা গ্রামের কৃষক জাফর শেখ (৪০) আক্ষেপের সুরে বলেন, “আমার অবুঝ বাচ্চাগুলোর যে কী কষ্ট হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। হিরু মুন্সী তো এসি রুমে আরাম করে ঘুমান, তাই এই বিষাক্ত ধোঁয়ার যন্ত্রণা বোঝেন না। উনি একদিন আমার ভাঙা ঘরে এসে রাত কাটান, তাহলেই বুঝবেন নিঃশ্বাস নিতে কত কষ্ট হয়!”
​ওই মাঠে ২৮ শতকের ৩০ পাকি জমির মালিক শাহাদত হোসেন চুন্নু (৫৫) চোখের জল চেপে বলেন, “সারা বছরের পরিশ্রমের ফসল, জমির সব ধান চিটা হয়ে গেছে। এই কারখানার ধোঁয়াই আমার সব শেষ করে দিল। রাত নামলেই বুক চেপে শ্বাসকষ্ট শুরু হয়, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব।”
​মহিশালা গ্রামের আরেক কৃষক আব্দুল কুদ্দুস মোল্যা আতঙ্কিত কণ্ঠে বলেন, “পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে বাঁচব কি না জানি না, মনে হয় যেকোনো সময় মারাও যেতে পারি। রাতের বেলা বিষাক্ত ধোঁয়ায় যেন চারপাশের সব অক্সিজেন শুষে নেয়।”
​একই মাঠের কৃষক বিকান্ত সাহা বলেন, “ধোঁয়ায় আমাদের ফসলের মাঠ যেমন বিরান হয়ে যাচ্ছে, তেমনি মানুষ আর গবাদিপশুও বাঁচতে পারছে না।”
​ওই গ্রামের সোলেমান শেখের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আমাদের চোখের সামনে অনেকগুলো গরু মারা গেছে। রাতের বেলা একটু নিঃশ্বাস নেওয়ারও উপায় নেই। হিরু মুন্সী টাকার গরমে কারও কথা শোনেন না। ওপর থেকে যারাই তদন্তে বা পরিদর্শনে আসেন, সবাইকে নাকি তিনি ম্যানেজ করে ফেলেন।”
​এই দুই কারখানার বিষাক্ত ছোবলে জয়নগর, মহিশালা, সেরাপুর, কানখরদি, রূপদিয়া ও মুজুরদিয়া গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
​এ বিষয়ে কারখানা দুটির মালিক হিরু মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কার্বন ফ্যাক্টরিতে সামান্য যান্ত্রিক সমস্যার কারণে ধোঁয়া হচ্ছে। মিস্ত্রি এনে ঠিক করব, কিন্তু এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। মিস্ত্রি এলেই ঠিক হয়ে যাবে। আর সিসা ফ্যাক্টরি তো মাত্র কয়েকদিন হলো চালু করেছি।” পরিবেশ ছাড়পত্রের বিষয়ে তিনি আবেদন করার কথা জানালেও এবং অন্যান্য কাগজপত্র থাকার দাবি করলেও তা দেখাতে পারেননি।
​ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​বিষাক্ত ধোঁয়ার এই নির্মম কবল থেকে বাঁচতে এবং ফসল, গবাদিপশু ও মানুষের প্রাণ রক্ষায় অবিলম্বে কার্বন ও সিসা কারখানা দুটি বন্ধ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী

বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী

Update Time : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬