ফরিদপুর ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মেলা ও আলোচনা সভা মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১ মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোন্দারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মধুখালীতে নতুন বইয়ের সুগন্ধে ভরপুর স্কুল মাঠ।। ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন, বিচার ও সুরক্ষা নিশ্চিতের দাবি মহিলা পরিষদের মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস মধুখালীতে পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরের মধুখালী চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

মধুখালী, প্রতিনিধি, ফরিদপুর

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তন্ময় ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত ও মূল বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজীর নাঈম।

​সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা এবং মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান পলাশ। এছাড়াও স্থানীয় খামারিদের পক্ষে বক্তব্য রাখেন হাসান শেখ।

​বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালনের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে মাংস, দুধ ও ডিম বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। এজন্য প্রান্তিক খামারিদের সরকারি সুযোগ-সুবিধা ও কারিগরি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে মধুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী

মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬