মধুখালী প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস্ হাইস্কুলের সিনিয়র সিহকারী শিক্ষক অরুণ কুমার দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। ফরিদপুর সুগার মিল্স হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক(প্রশাসন) রেজাউল করিম,মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক অরুণ কুমার দাস, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মতিয়ার রহমান মিঞা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান,সিনিয়র সহকারী শিক্ষক অচিন্ত কুমার কুন্ডু,ছাত্র-ছাত্রীদের পক্ষে দশম শেণির ছাত্রী মায়িশা রহমান। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শেনির ছাত্র আবান ইসলাম। কুরআন থেকে তেলাওয়াত করেন মুহসিনাত বিলতে জামান ও গীতা থেকে পাঠ করেন দিঘী বোস। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,ছাত্র-ছাত্রীবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান
-
Reporter Name - Update Time : ১০:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ১৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


















