জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (COP31) বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন, ফরিদপুরের মধুখালীর জুট ব্যবসায়ী আবুল বাশার খান।
প্রধানমন্ত্রী এই সম্মেলনে তুরস্কে অবস্থান করছেন।
এ খবরে ফরিদপুর ১ আসনের বিএনপি ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান সহ নানা মহলে চলছে আলোচনার সমালোচনার ঝড়।
আবুল বাশার খান, গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করেছেন । হানা দিয়েছেন বিএনপি’র ভোট বাক্সে, যার প্রভাবে ফরিদপুর ১ আসনের বিএনপি’র প্রার্থী জামাতের কাছে পরাজিত হয়।
তথ্য মতে, আবুল বাশার খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টা মন্ডলীর সদস্য। আওয়ামী লীগ সরকারের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন তিনি।
এছাড়াও ফ্যাসিবাদ সরকারের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে মধুখালি উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপি সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি গোলাম মোস্তফা বাকী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ক্ষোভ দুঃখ প্রকাশ করেছে।
তারা বলেন একজন স্বতন্ত্র প্রার্থী কিভাবে,কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন? বিষয়টি খুবই দুঃখজক।
নেতৃবৃন্দ আরো বলেন, বাসার খান আওয়ামী লীগের একজন দোসর, তিনি গত নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে পরাজিত করতে কৌশলী ভূমিকায় স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। বাশার খান যেহেতু এখনো স্বপদে আওয়ামী লীগে রয়েছেন তাই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্ক যাওয়া,প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। দায়িত্বশীলদের এ বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিৎ ছিল ।
বিতর্কিত এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে ফরিদপুর ১ আসনের বিএনপি নেতা কর্মীরা।
বিষয়টি জানতে, একাধিকবার আবুল বাশার খানের মুঠোফোনে কল দিলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি ।
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সফরে নিষিদ্ধ সংগঠনের উপদেষ্টা বাশার খান- মধুখালী বিএনপি,র ক্ষোভ
-
মেহেদী হোসেন পলাশ - Update Time : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ২২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

















