ফরিদপুর ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক দেশজুড়ে জ্বালানি-বিদ্যুতের চাপ, মধুখালীতে এলপিজি সংকটে বিপাকে চালকরা— ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচনের তফসিল ঘোষনা

বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২ Time View
17

বোয়ালমারী প্রতিনিধি:

নিজের আপন বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন জুলেখা বেগম। কিন্তু বিয়ের পর জানতে পারেন, তার জামাই সুমন শেখ মাদকাসক্ত এবং মেয়েকে নির্যাতন করেন-এমন অভিযোগ পরিবারের। শেষ পর্যন্ত মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনার পর নিজের দেওয়া ওয়াদা অনুযায়ী প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন ওই মা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
জুলেখা বেগম উপজেলার বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) প্রায় ১৪ বছর আগে আপন বোনের ছেলে সুমন শেখের (৩২) সঙ্গে বিয়ে দেওয়া হয়।
জুলেখা বেগম বলেন, নিজের বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই সে মেয়েকে নির্যাতন ও মারধর করত। নেশা করে প্রায়ই মেয়ের ওপর অত্যাচার চালাত। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে আমার কাছে নিয়ে এসেছি। এরপর দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছি।

মনিরার বাবা মহশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে তার স্বামী মারধর ও নির্যাতন করত। সে নেশা করত। অনেক চেষ্টা করেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে ছাড়িয়ে এনেছি। পরে আমার স্ত্রী তার দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছেন।
মনিরা খাতুন বলেন, অহেতুক কারণে আমার স্বামী আমাকে মারধর করত। বিয়ের পর থেকেই মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় আমার ওপর নির্যাতন চালাত। আমার মা-বাবা একাধিকবার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু পরে আবার একই ঘটনা ঘটত। শেষ পর্যন্ত মা আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে এনেছেন।

তবে স্ত্রীকে নির্যাতন ও মাদকাসক্ত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমাকে ফাঁসানোর জন্য এসব অপবাদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে।

Tag :
About Author Information

Acting Editor

বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের

বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের

Update Time : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬