মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ঐতিহ্যবাহী আশাপুর সিনিয়র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম মানিক ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক পত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে আব্দুল আলীম মানিককে নির্বাচত হয়।
তিনি মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল আলীম মানিকের নেতৃত্বে আশাপুর সিনিয়র আলীম মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আলীম মানিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, আব্দুল আলিম মানিক গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন। তাঁর নেতৃত্বে মাদ্রাসার লেখাপড়ার মান উন্নত সহ মাদ্রাসার কার্যক্রম গতিশীল হবে।
ব্রেকিং নিউজ :
মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক
-
Reporter Name - Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- ১৫ Time View
Tag :









