মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীর বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মধুখালীর চাষীরা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। মধুখালী হাটে এক বোঝা চারা ক্রয় করছেন কৃষকরা ২’শ ৫০ টাকা থেকে ৫’শ টাকায়। আর খাজনা আদায় করছেন প্রতি বোঝা ২০-৩০ টাকা করে।
মধুখালী হাটে চারা বিক্রেতা সামাদ শেখ বলেন হাটে চারার আমদানীও ব্যাপক। ক্রেতারা তাদের পচন্দমত চারা ক্রয় করছেন। বাজারের খাজনা আদায়কারী মোঃ ইমন শেখ জানান, চারার আমদানি ভাল। সকাল থেকে সন্ধা পর্যন্ত চারা ক্রয় বিক্রয় করা হয়। বাজারে ভাল মানের চারার দিকে আগ্রহ ক্রেতাদের।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব ইলাহী জানান, রোপা আমনের বিরি-৮৭,৩৭,৭৫, বিনা-৭ সহ কয়েক জাতের ধানের চারা সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের শেষ পর্যন্ত ৮হাজার ৬’শ ৮০ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে। সেপ্টেম্বর (ভাদ্র মাস) ধরে রোপা আমনের চারা রোপন করতে পারবে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৭’শ ৬০ হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আবাদ করা হয়েছিল ৮হাজার ৬’শ ৬০ হেক্টর জমিতে। এ মাস ধরে চারা রোপনের সুযোগ থাকায় এবং এখন বৃষ্টিপাত হওয়ায় চারা রোপনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছেন কৃষি বিভাগ।
Reporter Name 








