ফরিদপুর ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুহাম্মদ হায়দার আলী মোল্লা মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হলেন সাংবাদিক মনিরুজ্জামান মন্নু ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক দেশজুড়ে জ্বালানি-বিদ্যুতের চাপ, মধুখালীতে এলপিজি সংকটে বিপাকে চালকরা—

শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৮০ Time View
198

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।

নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান

শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Update Time : ১০:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬