ফরিদপুর ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন সাটুরিয়া থানার মোশারফ হোসেন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার থাইল্যান্ডে দুর্ঘটনার পর খায়রুল বাসারের ফেসবুক পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল সংবর্ধনা এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭ Time View
11

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পরেছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দু’টি মনোনয়ন রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। মনোনয়নপত্র জমার সময় বিকেল ৪টা পার হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দু’টি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ২ জন।

তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচন কর্তার কার্যালয় নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে, আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেয়া হয়। বিকেলে আরেকটি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

অলি আহমদের দু’টি মনোনয়নপত্র জমার বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেন তারা দু’টি মনোনয়নপত্র জমা দিলেন, সেটা তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেলে দ্বিতীয়টা বাছাইয়ের আর দরকার পড়বে না।

আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে। আর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

Update Time : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬