ফরিদপুর ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীর আটক সালথায় পাট শুকানোর আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-১০, বাড়িঘর-দোকান ভাঙচুর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ কামারখালীতে জাঁকজমকপূর্ণ ফুটবল খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসির মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হরমুজ নিয়ে চুক্তির আশা: বিশ্ববাজারে কমলো তেলের দাম

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৭ Time View
12

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারসংলগ্ন অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রহিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানান।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

Update Time : ১০:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬