ফরিদপুর ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ স্থানীয়দের প্রত্যাশা, একদিন সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়কে রূপ নেবে এলাকাটি মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৭৮ Time View
195
অনলাইন ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

এর পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছিলেন জামায়াত-এনসিপি নেতাকর্মীরা।

গণ-অভ্যুত্থানের পর এ দাবিতে একাধিক আন্দোলনও হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

Update Time : ০৮:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬