ফরিদপুর ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মধুখালীতে মাদকবিরোধী ও বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ

আর্জেন্টিনা ছাড়ছেন কোচ লিওনেল স্কালোনি

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৬২ Time View
179
কণ্ঠ স্পোর্টস

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে হারের পর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ব্যর্থতার দায়ে জর্জ সাম্পাওলি চাকরি ছাড়লে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্কালোনি। এতেই করেন বাজিমাত। ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা থেকে শুরু করে কোপা আমেরিকা ও ফিনালিসিমা- সবই জিতিয়েছেন তিনি। আলবিসেলেস্তেদের আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিয়ে গেলেন তিনি। কিন্তু স্পেনের বিপক্ষে হেরে সেই আশায় গুড়েবালি। রানার্সআপ হয়েই থেমে যেতে হলো আর্জেন্টিনাকে। আর ফাইনালের পরপরই কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ৪৯ বছর বয়সী স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরই আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত লিওনেল স্কালোনির, ‘আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব, তবে এরপরই সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন।’ দল এবং সমর্থকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে তিনি আরও যোগ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চেতনা ধরে রাখা- আর্জেন্টিনার সাধারণ মানুষ এবং দলের মধ্যে যে গভীর মেলবন্ধন ও আবেগ তৈরি হয়েছে তা বজায় রাখা। আমি এই দলের জন্য অত্যন্ত গর্বিত।’

Tag :
About Author Information

Acting Editor

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

আর্জেন্টিনা ছাড়ছেন কোচ লিওনেল স্কালোনি

Update Time : ০৯:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬