ফরিদপুর ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

246

ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আসমা চৌধুরী ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দিলু । সোমবার কামারখালী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নব কুমার দত্ত এবং উপস্থিত শিক্ষকমন্ডলী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে আসমা চৌধুরীকে সভাপতি ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দিলুকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত সভাপতি আসমা চৌধুরী ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দিলু বলেন,আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে দেলোয়ার হোসেন দিলু সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে মধুখালী উপজেলার কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল। পরিশেষে আরো জানা যায় একই বিদ্যালয়ে দেলোয়ার হোসেন দিলু ৪বার সদস্য এবং ৩ বার সহ-সভাপতি নির্বাচিত হলেন । তার এই অর্জনের জন্য তিনি সবার প্রতি চিরকৃতজ্ঞ ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

Update Time : ০৬:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬