ফরিদপুর ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী মধুখালীতে ৩৩ হাজার টাকা জমায় মিলল ২ লাখ ৯০ হাজার টাকার বীমা দাবি মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ দুর্গম চরের উন্নয়নে ক্লিনিক, রাস্তাঘাট, বিদ্যুৎ ও নদীভাঙন রোধের দাবি ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ চিকিৎসা সেবায় মানবতার ছোঁয়া: হতদরিদ্র প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন ডা. আলামিন সারোয়ার

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

983

ফরিদপুরের মধুখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। র‍্যালি শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও বিশিষ্ট রাজনীতিবিদ মালেক শিকদার। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরাও ব্যানারসহ র‍্যালিতে অংশগ্রহণ করেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা (মন্নু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, শরিফুল ইসলাম ফকির,অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম (আবুল), সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মনোজ সাহা, মোঃ নজরুল ইসলাম, অশোক পোদ্দার, সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও র‍্যালিতে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

Update Time : ১২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬