ফরিদপুর ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মধুখালীতে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২১৯ Time View
268

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৩ মার্চ সোমবার রাতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, সাংগঠনিক সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আক্তারুজ্জামানসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করে।”
এসময় স্থানীয় ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

মধুখালীতে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

Update Time : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬