মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। সোমবার( ৩০ মার্চ ২০২৬) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মেসার্স রুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এরফানুর রহমান বলেন, খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে মেসার্স রুমা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেশী দামে অকটেন বিক্রি করার কথা হেলাল আহমেদ স্বীকার করলে তাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় তেল ব্যবসায়ীকে জরিমানা
-
Reporter Name - Update Time : ০৩:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- ৭২ Time View
Tag :









