মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
প্রতি বছরের ন্যায় এ বছরও নতুন বই এসে পৌঁছেছে মধুখালীতে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের আগেই বই পৌঁছে যাবে নতুন বই। বিগত বছরগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো হলেও এ বছর তার ব্যতিক্রম রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ডিসেম্বর সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারী নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
মধুখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ জানান,মধুখালী উপজেলাতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চাহিদাা অনুযায়ী সকল বই মধুখালীতে চলে এসেছে। ৯৬ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩০ টি কিন্ডার গার্টেনে বই পাঠনো শুরু হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বীথি জানান, মধুখালী উপজেলার প্রাতমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌছানোর কাজ চলছে। ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক শিক্ষার্থদের হাতে নতুন বই তুলে দিবে এবং একই দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবে।
মধুখালী উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারবাইজার মো. রাশেদুল ইসলাম জানান, মধুখালী উপজেলাতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৩টি এবং মাদ্রাসা রয়েছে ১২ টি। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২ লক্ষ ৪৮ হাজার ২শত ২৮ টি। এর মধ্যে ২ লক্ষ ২৬ হাজার ৯৮ টি বই মধুখালীতে পৌঁছেছে। অবশিষ্ট বই খুব শিঘ্রই এসে যাবে। এছাড়া এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে ১৫টি। এ সকল শিক্ষার্থীদের নতুন বই চলে এসেছে এবং শিক্ষার্থীদের হাতে যথাসময়ে পৌঁছে যাবে।
এ বিষয়ে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন্দ বলেন, এবছর মাননীয় প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবে। এদিন সকল মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ উপজেলাতে চাহিদা মোতাবেক নতুন বই চলে এসেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছানোর কাজ চলছে। নতুন বছর শুরুর আগেই যথাসময়ে শিক্ষার্থারা নতুন বই হাতে পাবে। মধুখালী উপজেলাকে শিক্ষাসমৃদ্ধ করে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে নতুন বইয়ের সুগন্ধে ভরপুর স্কুল মাঠ।। ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা
-
Reporter Name - Update Time : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















