ফরিদপুর ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে নতুন বইয়ের সুগন্ধে ভরপুর স্কুল মাঠ।। ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন, বিচার ও সুরক্ষা নিশ্চিতের দাবি মহিলা পরিষদের মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস মধুখালীতে পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরের মধুখালী চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড মধুখালীতে ৫০ শিক্ষিকার অংশগ্রহণে গার্ল গাইডার বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফেসবুক পেজে সংবাদ প্রচার নিয়ে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন মধুখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন মধুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ Time View
22

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মোঃ সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ আহমেদ চন্দন মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে নতুন বইয়ের সুগন্ধে ভরপুর স্কুল মাঠ।। ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা

মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস

Update Time : ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬