মধুখালী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে, জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে ।
৭ ই নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি আখতারুজ্জামান, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,সহ-সভাপতি মানিক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে, জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের তাৎপর্য আলোচনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা ও দেশপ্রেমের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন
-
Reporter Name - Update Time : ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- ১২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










