ফরিদপুর ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক দেশজুড়ে জ্বালানি-বিদ্যুতের চাপ, মধুখালীতে এলপিজি সংকটে বিপাকে চালকরা— ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭ Time View
11

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর পুরাতন কালীবাড়ি মন্দিরে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর পুরাতন কালীবাড়ি মন্দির থেকে দক্ষিণা কালী মাতার প্রতিমা চুরি হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় প্রতিমাটি উদ্ধার করা হয়। গত ১ অক্টোবর উদ্ধার হওয়া প্রতিমাটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এরপর শনিবার দুপুরে মায়ের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটার দিকে দক্ষিণা কালী মাতার পূজা শুরু হয়। পূজা উপলক্ষে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে এসে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পুরাতন কালীবাড়ির পুরোহিত দেবীপ্রসাদ চক্রবর্তী। এ সময় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তীসহ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
প্রতিমা উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কর্তৃপক্ষ ও ভক্তরা।
পরে বিকেল ২-৫০ মিনিটের দিকে পুরাতন কালিবাড়ি ‌মন্দির পরিদর্শন করেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। তিনি প্রতিমা উদ্ধারে প্রশাসনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

Acting Editor

ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত

ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬