ফরিদপুর ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ভুষণা – লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ “মিট দ্যা ডিসি”মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

“মিট দ্যা ডিসি”মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

18

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর হাতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এবং একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মধুখালী উপজেলার ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের জীবনের প্রথম ধাপের একটি বড় সাফল্য। এখন সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ সময়। আগামী দুই বছর, অর্থাৎ এইচএসসি পর্যায়ের পড়াশোনায় তোমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। এই সময়ে ভালোভাবে পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলে ভবিষ্যৎ পথচলা কঠিন হয়ে যেতে পারে।”
তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ ও বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ভুষণা – লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

“মিট দ্যা ডিসি”মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

Update Time : ০৬:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬