ফরিদপুর ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
14

‎বিশেষ প্রতিনিধি:

‎ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের এক মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অপর এক আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

‎রবিবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

‎রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

‎দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) এবং একই গ্রামের ওসমান বেপারী (২৯)।

‎মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসার ওই ছাত্রীকে গত ২০২৪ সালের ১৮ অক্টোবর সকালে আসামিরা মোবাইলে ফোনে ছবির ভাই দেখিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটির মা ২১ অক্টোবর ধর্ষণের ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলছেন, আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ অনেকাংশে কমে আসবে এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ

ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৭:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬