ফরিদপুর ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান সিরাজগঞ্জে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীর আটক সালথায় পাট শুকানোর আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-১০, বাড়িঘর-দোকান ভাঙচুর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
15

বিশেষ প্রতিনিধি:

দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর উচ্চ বিদ্যালয়।

১৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে অংশ নিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ। একই সঙ্গে উৎসব উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস ও স্মৃতিচারণমূলক লেখা পাঠানোরও আহ্বান জানানো হয়েছে।

উৎসব উদযাপন পর্ষদ জানিয়েছে, অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৩১ অক্টোবর, শনিবার পর্যন্ত পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটটি হলো— “fhsbd.org” (https://reference-url-citation.invalid/0)।
এ ছাড়া স্মারকগ্রন্থে প্রকাশের জন্য বিদ্যালয়ের ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়জীবনের স্মৃতিচারণমূলক লেখা আগামী ৩০ সেপ্টেম্বর, বুধবারের মধ্যে অশোকেশ রায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে।
উৎসব উদযাপন পর্ষদ আশা করছে, ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান

Update Time : ১০:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬