ফরিদপুর ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হারানো মোবাইল উদ্ধারে মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, উদ্ধার ৬২টি ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান মধুখালীতে গোন্দারদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ১ ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড মধুখালীতে গরু-খাসির মাংসের বাজারের শেড উদ্বোধন

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View
22

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে মধুখালী মরিচ বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযান মধুখালী রেলগেট ও ঢাকা-খুলনা মহাসড়কের পৌর এলাকার রাস্তার দুই পাশসহ বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।

অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনা করছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। এ সময় উপস্থিত রয়েছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, মধুখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বরকত আলী, হিসাবরক্ষক মো. রাজিব হাসান, লাইসেন্স পরিদর্শক হাবিবুল বাশার সুমন, কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি/পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

হারানো মোবাইল উদ্ধারে মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, উদ্ধার ৬২টি

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান

Update Time : ০৯:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬