ফরিদপুর – ১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের মধুখালী উপজেলায় ধানের শীষের প্রার্থী ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকালে ঢাকা – খুলনা মহাসড়কে হাজার হাজার নেতাকর্মীরা একযোগে মিছিল করেন। এসময় মিছিলের নেতৃত্বদান করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়; উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, পৌর বিএনপির অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ অন্যান্যরা। আগামী ১২ই ফেব্রুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ফরিদপুর – ১ আসনে নির্বাচনকালীন আইন অনুসারে ব্যাপক প্রচারণার ঢল নেমেছে।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরের সমর্থকদের বিশাল মিছিল
-
সালমান আহমেদ - Update Time : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৯ Time View
Tag :













