ফরিদপুর ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরের সমর্থকদের বিশাল মিছিল জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মধুখালীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, যানবাহন তল্লাশি জোরদার মধুখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মধুখালীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, যানবাহন তল্লাশি জোরদার

69

মফিজুর রহমান মুবিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌথ বাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকা সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি অভিযান শুরু করা হয়।
অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন গতিবিধি নজরদারিতে রাখা হয়।
মধুখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যাতে কোথাও কোনো ধরনের নাশকতা না ঘটে, সেজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে এক জেলা থেকে অন্য জেলায় যেন কোনো নাশকতামূলক সরঞ্জাম পরিবহন করা না যায়—সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় সারা দেশব্যাপী এ কার্যক্রম চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন, বিজিবির সদস্যবৃন্দসহ মধুখালী থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের নিরাপত্তা তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীতে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরের সমর্থকদের বিশাল মিছিল

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মধুখালীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, যানবাহন তল্লাশি জোরদার

Update Time : ০১:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬