ফরিদপুর ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হরমুজ নিয়ে চুক্তির আশা: বিশ্ববাজারে কমলো তেলের দাম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন ঐতিহাসিক ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে ফরিদপুরে জেলা বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাস বিরোধী আইনি মামলায় গ্রেপ্তার ফরিদপুরে ৪র্থ বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রশাসনের নানা আয়োজন সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী—স্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৮ Time View
306

স্টাফ করেসপন্ডেন্ট, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরী (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মণ্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সেও মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা—খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত তার ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তারও মৃত্যু হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

হরমুজ নিয়ে চুক্তির আশা: বিশ্ববাজারে কমলো তেলের দাম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী—স্ত্রীর

Update Time : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫