ফরিদপুর ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

গোপালগঞ্জে বিএনপি করা আর কামালদিয়ায় বিএনপি করা একই কথা— কামাল উদ্দিন মাস্টার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৪২ Time View
323

মফিজুর রহমান মুবিনঃ
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল, উচ্ছ্বাসে ভরপুর কামালদিয়া ফুটবল মাঠ। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে দীর্ঘ ১১ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার বিকেলে কালপোহা ফুটবল মাঠে এ সম্মেলন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল নামে। বাদ্যযন্ত্র ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মাঠে প্রবেশ করেন। সম্মেলনে কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার সমর্থকসহ বিশাল মিছিল নিয়ে যোগ দিলে মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

সম্মেলনে আবেগঘন বক্তব্যে কামাল মাস্টার বলেন, “স্বৈরাচার সরকারের সময় যেমন গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিল, তেমনি কামালদিয়ার নেতাকর্মীরাও বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছে। কারণ এখানেই স্বৈরাচার সরকারের সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের মৎস্য মন্ত্রী আব্দুর রহমানের গ্রামের বাড়ি অবস্থিত। তাই বলা যায়, গোপালগঞ্জে বিএনপি করা আর কামালদিয়ায় বিএনপি করা একই কথা।”

এলাকাবাসী জানান, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন তাদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তারা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জে বিএনপি করা আর কামালদিয়ায় বিএনপি করা একই কথা— কামাল উদ্দিন মাস্টার

Update Time : ০৯:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫